ঝিনাইদহের কালীগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেফতার ১

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬, ১১:৪৬ অপরাহ্ণ
ঝিনাইদহের কালীগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেফতার ১

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামে আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক পল্লী চিকিৎসকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত আফতাব হোসেনকে (৫০) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। শনিবার রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আফতাব হোসেন উপজেলার মনোহরপুর গ্রামের বাসিন্দা ও পল্লী চিকিৎসক হিসেবে পরিচিত।

স্থানীয়রা জানায়, শিশুটির বাবা একজন ভ্যানচালক। শিশুটির সাথে এই ঘটনার দুই ঘণ্টা পর জানাজানি হলে গ্রামবাসীরা তার বাড়িতে অবরুদ্ধ করে রাখে। গ্রামে উত্তেজনা পরিবেশ তৈরি হয়। এরপর পুলিশ মনোহরপুর গ্রামে গিয়ে অভিযুক্ত ব্যক্তি আফতাব হোসেনকে থানায় নিয়ে আসে। ভিকটিম শিশুটির বাবা জানান, সন্ধ্যার আগ দিয়ে মেয়ের দাদির জন্য গ্রাম্য চিকিৎসক আফতাবের কাছ থেকে ওষুধ আনতে যায়। এ সময় আফতাব আমার মেয়েকে ফুসলিয়ে ঘরের মধ্যে আটকিয়ে রাখে। পরে

Ads