ঢাকাকে অটোরিকশা ও হকারমুক্ত করতে চাওয়া সেই তরুণীকে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬, ৮:৩৫ অপরাহ্ণ
ঢাকাকে অটোরিকশা ও হকারমুক্ত করতে চাওয়া সেই তরুণীকে ছুরিকাঘাত

রাজধানী ঢাকার রাস্তা থেকে অটোরিকশা তুলে দেওয়া ও হকারমুক্ত করতে চাওয়া সেই সোহানী শিফাকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। রবিবার (৭ জুন) এই ঘটনা ঘটে। আহত হওয়ার পরে তিনি রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড হাসপাতাল) চিকিৎসা নেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ভিডিও এবং ভুক্তভোগীর নিজের বর্ণনায় এ তথ্য উঠে এসেছে।

পরে তিনি একাধিক ভিডিও প্রকাশে মাধ্যমে এ নিয়ে বিস্তারিত তথ্য জানান। শিফা বলেন, চকবাজারের দিকে গলির মধ্যে হাঁটার সময় এই ঘটনা ঘটে।

তিনি তার প্রতিবাদে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে, হকারদের নির্দিষ্ট স্থানে পুনর্বাসন করতে হবে, তবে ঢাকার সৌন্দর্য ও হাঁটার পরিবেশ নষ্ট করে কোনোভাবেই মূল সড়ক বা ফুটপাতে ব্যবসা করতে দেওয়া যাবে না। কেবল হকার নয়, তিনি ঢাকা শহর থেকে অবৈধ অটোরিকশা ও যানজট সৃষ্টিকারী যানবাহনগুলোও উচ্ছেদের দাবি জানান।

উল্লেখ্য, সোহানী শিফার মূল দাবি হলো পথচারীদের হাঁটার জায়গা ফুটপাত সম্পূর্ণ হকারমুক্ত করতে হবে। তার মতে, ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে রাস্তা ও ফুটপাত বেদখল হয়ে থাকায় সাধারণ মানুষের জীবনযাত্রা ও চলাচল অত্যন্ত দুর্বিষহ হয়ে পড়েছে।

Ads