যশোরে আ.লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান টিংকু আটক

নজরুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি (যশোর)ঃ
প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬, ১১:৫৬ অপরাহ্ণ
যশোরে আ.লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান টিংকু আটক

যশোরে শার্শা উপজেলার কায়বা ইউনিয়নে অভিযান চালিয়ে একজন আওয়ামী লীগ নেতাকে আটক করেছেন পুলিশ। সোমবার ৮ জুন দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার অফিসার্স ইনচার্জ মারুফ হোসেন।

তিনি বলেন,এর আগে রোববার রাতে উপজেলার চালিতাবাড়ী গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।আটক হাসান ফিরোজ আহম্মেদ টিংকু কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।পুলিশ জানায়, আটক টিংকুর বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন থানায় ৪ টি মামলা রয়েছে।

সরকার পরিবর্তনের পর থেকে তিনি পলাতক ছিলেন। দীর্ঘদিন পর এলাকায় ফিরে নাশকতার পরিকল্পনা করছেন এমন গোপন খবরে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে করা হয়।থানার অফিসার্স ইনচার্জ মারুফ হোসেন আরো জানান,আটক আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

Ads