পাইকগাছার চাঁদখালীর আলোচিত হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু কে গ্রেপ্তার

reporter
গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১১:৩৯ অপরাহ্ণ
পাইকগাছার চাঁদখালীর আলোচিত হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু কে গ্রেপ্তার

পাইকগাছা উপজেলার চাঁদখালীর বহুল আলোচিত হাসান হত্যা মামলার প্রধান আসামি ও স্বেচ্ছাসেবকদল নেতা নাজমুল হুদা মিন্টুকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে খুলনার লবণচোরা এলাকা থেকে তাকে আটক করা হয়। বর্তমানে তিনি র‍্যাবের হেফাজতে রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও মামলার অভিযোগ থেকে জানা যায়, চাঁদখালীর যুবক হাসানকে সংঘবদ্ধভাবে পিটিয়ে হত্যা করা হয়। নিহতের পরিবারের দাবি, এই হামলা নাজমুল হুদা মিন্টুর নির্দেশে সংঘটিত হয়েছিল। ঘটনার পর সেটিকে ‘গণপিটুনি’ হিসেবে প্রচার করে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা এবং প্রভাব খাটিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার অপচেষ্টার অভিযোগও ওঠে।

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। সেই বিরোধের জের ধরেই হাসান হত্যাকাণ্ড সংঘটিত হয়। মিন্টুর বিরুদ্ধে এর আগেও একাধিক গুরুতর অভিযোগ ছিল বলেও স্থানীয়দের অনেকে জানিয়েছেন।

মিন্টুর গ্রেপ্তারের খবরে চাঁদখালী ও আশপাশের এলাকায় স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়েছে।

সাধারণ মানুষ এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

তবে এ বিষয়ে র‍্যাব কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Ads