দিনাজপুরের হিলিতে গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা

মাসুদুল হক রুবেল, হাকিমপুর প্রতিনিধি (দিনাজপুর) ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৫:২৮ অপরাহ্ণ
দিনাজপুরের হিলিতে গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা

দিনাজপুরের হিলিতে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিগণের সাথে মতবিনিময় সভা করেন নবাগত ইউএনও জর্জ মিত্র চাকমা।

আজ বৃহস্পতিবার দুপুরে হাকিমপুর উপজেলা পরিষদ সভা কক্ষে নবাগত ইউএনও জর্জ মিত্র চাকমার সভাপত্বিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবা কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্য এবং স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর থানা ওসি জাকির হোসেন, উপজেলা বিএনপির সভাপতি শাখাওয়াত হোসেন শিল্পী, বাংলাহিলি খাস-মহল হাট ও বাজার সমতির সভাপতি ফরিদ খান, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির, ডিবিসি নিউজ টিভির হিলি প্রতিনিধি মাসুদুল হক রুবেল, মাছরাঙ্গা টিভি হিলি প্রতিনিধি হালিম আল রাজি উপস্থিত ছিলেন।

এছাড়ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

 

Ads