বিরামপুরে পিকআপের ধাক্কায় এক কৃষক নিহত

মিজানুর রহমান মিজান, বিরামপুর প্রতিনিধি (দিনাজপুর) ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৩:১৩ অপরাহ্ণ
বিরামপুরে পিকআপের ধাক্কায় এক কৃষক নিহত

দিনাজপুর জেলার বিরামপুর মহাসড়কের উপর অজ্ঞাত পিকআপের ধাক্কায় বেলাল হোসেন (৫৬) নামের এক কৃষকের মৃত্যু ঘটেছে।

নিহত কৃষক বেলাল হোসেন (৫৬) বিরামপুর উপজেলার ৭নং পলিপ্রয়াগপুর (টাটকপুর নয়াপাড়া) গ্রামের জলিল উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন) সকালে বেলাল হোসেন ফজরের নামাজ শেষে বিরামপুর-ফুলবাড়ী মহাসড়কের টাটকুপুরে মহাসড়কের পাশ দিয়ে হাঁটার সময় পিছন থেকে অজ্ঞাত একটি পিকআপ তাকে ধাক্কা দিলে তিনি গুরুত্বর আহত হন। স্থানীয়রা আহত বেলাল হোসেনকে উদ্ধার করে দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসত মৃত: ঘোষণা করেন।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Ads