সিরাজগঞ্জে যমুনা নদীতে বাড়ছে পানি, অনেক স্থানে দেখা দিয়েছে ভাঙ্গন

আমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৪:০৩ অপরাহ্ণ
সিরাজগঞ্জে যমুনা নদীতে বাড়ছে পানি, অনেক স্থানে দেখা দিয়েছে ভাঙ্গন

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের কারণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি দ্রুত বাড়তে শুরু করেছে। পানি বাড়ার কারণে জেলার চৌহালী উপজেলায় তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। এতে করে নদীর তীলবর্তি নি¤œাঞ্চলে নদীল পানি ধিরে ধিরে প্রবেশ করছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় ২৯ সেন্টিমিটার এবং কাজীপুর উপজেলার মেঘাইঘাট পয়েন্টে ২৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এতে নদীর অনেক স্থানে ভাঙনের পাশাপাশি নদীর চরাঞ্চলও প্লাবিত হতে শুরু করেছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল হোসাইন বলেন, বর্তমানে যমুনা নদীর পানি কখনও বাড়ছে আবার কখনও কমছে। শহর রক্ষা হার্ড পয়েন্টে গত ৮ জুন ৪ সেন্টিমিটার, ৯ জুন ১৯ সেন্টিমিটার, ১০ জুন ৩৮ সেন্টিমিটার এবং ১১ জুন ২৯ সেন্টিমিটার পানি বেড়েছে। চার দিন একটানা পানি বাড়লেও সিরাজগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ৩২২ সেন্টিমিটার এবং কাজিপুর মেঘাইঘাট পয়েন্টে ৩৮১ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

এদিকে যমুনা নদীতে পানি বাড়ার কারণে জেলার চৌহালী উপজেলার চর সলিমাবাদ এলাকায় তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। ভাঙনে বিলীন হচ্ছে বসতবাড়ি, ফসলি জমি ও গাছপালা। একই সাথে সিরাজগঞ্জ ক্রসবার বাঁধ ৩ এবং ৪ এর মাঝের অংশের অর্ধিকাংশ স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে।

এবিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, আমি ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছি। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে জিও ব্যাগভর্তি বালুর বস্তা ফেলা হচ্ছে। বর্তমানে ভাঙন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

 

Ads