পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বিষয়ক গণশুনানী

সরওয়ার জাহান, পীরগঞ্জ প্রতিনিধি (রংপুর)ঃ
প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১১:৪৬ অপরাহ্ণ
পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বিষয়ক গণশুনানী

রংপুরের পীরগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রমের আওতায় শুক্রবার সরেজমিন মনিটরিং, তথ্য সংগ্রহ পদ্ধতি যাচাই এবং গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলার চতরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাঠালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ গণশুনানীর আয়োজন করা হয়।

কর্তৃপক্ষ জানায়,ওই ওয়ার্ডের ৬৬৭ জন উপকারভোগীর নামে ফ্যামিলি কার্ড বরাদ্দ দেয়া হয়েছে। গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব, ড. অমিতাভ চক্রবর্ত্তী।

এ সময় ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতাভুক্তদের তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং মাঠপর্যায়ের কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি গণশুনানির মাধ্যমে স্থানীয় জনগণের মতামত, অভিযোগ ও পরামর্শ গ্রহণ করা হয়, যাতে কার্যক্রমটি আরও স্বচ্ছ ও কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়। প্রধান অতিথি ড. অমিতাভ চক্রবর্ত্তী বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোকে আরও আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রকৃত উপকারভোগীদের কাছে সেবা পৌঁছে দিতে তথ্যের সঠিকতা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি,সংশ্লিষ্ট কর্মকর্তা, উপকারভোগী পরিবার এবং গণ্যমান্য কর্মিরা উপস্থিত ছিলেন। গণশুনানিতে অংশগ্রহণকারীরা এ উদ্যোগকে স্বাগত জানান এবং কার্যক্রমের সফল বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

 

 

 

Ads