সাবেক এমপি লালু’র পক্ষে গাবতলীতে অসহায় প্রতিবন্ধী উর্মি’র পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

আল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধি ঃ
প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১১:৪২ অপরাহ্ণ
সাবেক এমপি লালু’র পক্ষে গাবতলীতে অসহায় প্রতিবন্ধী উর্মি’র পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু’র পক্ষ থেকে শুক্রবার (১২ই জুন-২৬) বগুড়ার গাবতলী উনঞ্চুকী গ্রামের মৃত সুজা উদ দৌলা সুজা’র প্রতিবন্ধী অসহায় মেয়ে সুরাইয়া আক্তার উর্মির পরিবার কে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

এসময় সাবেক এমপি লালু’র পক্ষে নেতৃবৃন্দরা অসহায় প্রতিবন্ধী সুরাইয়া আক্তার উর্মির পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে তাদের সান্তনা দেন ও খোঁজখবর নেন।

এসময় উপস্থিত ছিলেন গাবতলী পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আতোয়ার হোসেন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, পৌর বিএনপির ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুস সালাম, পৌর বিএনপি নেতা আব্দুল করিম, আব্দুল মাজেদ বকুল, ৪নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আরমান হোসেন রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সঞ্জু মিয়া, অসহায় সুরাইয়া আক্তার উর্মির মাতা আছিয়া খাতুন সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।

Ads