খুলনার বিএনপির সভাপতি এ্যাডঃ শফিকুল আলম মনা কে কেডিএ চেয়ারম্যান পদে নিয়োগ

reporter
গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ণ
খুলনার বিএনপির সভাপতি এ্যাডঃ শফিকুল আলম মনা কে কেডিএ চেয়ারম্যান পদে নিয়োগ

খুলনা মহানগর বিএনপির সভাপতি এড্যাঃ শফিকুল আলম মনাকে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার।

১১জুন সরকারের জন প্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এক বছর মেয়াদে চুক্তিভিত্তিক এ নিয়োগের তথ্য জানানো হয়।প্রজ্ঞাপনে বলা হয়, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) আইন ২০১৮ এর ধারা ৭(১) অনুযায়ী এস এম শফিকুল আলমকে অন্য যে কোনো পেশা, ব্যাবসা, কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, সংগঠন এর সাথে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদান করতে হবে।

তথ্যসুত্রে জানা গেছে, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান পদে কোনো রাজনৈতিক দলের পদে থাকা ব্যক্তির নিয়োগ পাওয়ার ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই।

তবে সরকার যখন রাজনৈতিক ব্যক্তিত্বদের এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়, তখন প্রজ্ঞাপনে স্পষ্ট শর্ত উল্লেখ থাকে যে, নিয়োগের পর তাকে নিজ রাজনৈতিক দলসহ অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে।

আইনের বিধান:কেডিএ আইন: ‘খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮’-এর ধারা ৭(১) অনুযায়ী সরকার এই নিয়োগ প্রদান করে।কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্ত: আইনটির ক্ষমতাবলে জারি করা সরকারি প্রজ্ঞাপনে বাধ্যবাধকতা দেওয়া হয় যে, দায়িত্ব গ্রহণের পূর্বেই সংশ্লিষ্ট ব্যক্তিকে সরকারি, আধা-সরকারি, বেসরকারি বা যেকোনো রাজনৈতিক সংগঠনের সাথে তার কর্ম-সম্পর্ক পুরোপুরি ছিন্ন করতে হবে।

অর্থাৎ, কোনো ব্যক্তি রাজনৈতিক দলের পদে থেকে এই সাংবিধানিক বা সরকারি দায়িত্ব পালন করতে পারবেন না। এই পদে যোগদানের পূর্বে তাকে দলীয় পদ থেকে পদত্যাগ করে সম্পূর্ণ নির্দলীয় ও নিরপেক্ষভাবে দায়িত্ব গ্রহণ করতে হয়।

যদি নগর বিএনপির সভাপতি এড.শফিকুল আলম মনা খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান হিসেবে যোগদান করেন, তাহলে কে হতে যাচ্ছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি।

Ads