ইসরায়েলি সেনাবাহিনীর আর্টিলারি ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা

জিনিউজবিডি২৪ ডেস্ক ঃ
প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
ইসরায়েলি সেনাবাহিনীর আর্টিলারি ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ঘোষণা করেছে, তারা ইসরায়েলি সেনাবাহিনীর একটি আর্টিলারি অবস্থানে ড্রোন হামলা চালিয়েছে।

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে যে, তারা আত্মঘাতী ড্রোন ব্যবহার করে দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর নতুন একটি অবস্থানকে লক্ষ্যবস্তু করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলি বাহিনীর এই আর্টিলারি ঘাঁটিটি সম্প্রতি স্থাপন করা হয়েছিল। এই ঘাঁটিটি আল-আদাইসা শহরে স্থাপন করা হয়েছিল।

Ads