সৈয়দপুরে যাত্রী সেজে ভ্যানরিক্সা ছিনতাই

মোঃ জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর প্রতিনিধি(নীলফামারী)ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১১:৩৬ অপরাহ্ণ
সৈয়দপুরে যাত্রী সেজে ভ্যানরিক্সা ছিনতাই

নীলফামারীর সৈয়দপুরে. রাশেদ (৩৬) নামে এক ভ্যান চালককে অজ্ঞান করে ভ্যান ছিনতাই করেছে এক প্রতারক যাত্রী। মঙ্গলবার দুপুরে (১৬ জুন) শহরের পাঁচমাথা মোড় থেকে স্টেশন যাওয়ার পথে এই ঘটনা ঘটে।স্হানীয়রা ভ্যান চালককে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করেছে।

ভ্যান চালকের বাড়ি তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর গ্রামে। তাঁর বাবা সৈয়দপুর শহরের চৌধুরী টাওয়ারের পরিচ্ছন্নতা কর্মী। তার নাম আমজাদ হোসেন বলে জানা গেছে । ভ্যান চালক প্রতিদিনই ভ্যান নিয়ে শহরে আসেন এবং ভ্যান চালিয়ে আয়-রোজগার করে বাড়ি ফিরেন।

এক ব্যক্তি বিকেলে শহরের পাঁচ মাথা মোড়ে তার ভ্যান ভাড়া নেয়, বদরগঞ্জের লালদীঘি যাবে বলে। তারা কিছু দুর যাওয়ার পর সৈয়দপুর রেলওয়ে স্টেশনোর পথে চালককে কিছু একটা শুকিয়ে সজ্ঞাহীন করে ফেলে। এরপর ভ্যানটি নিয়ে পালিয়ে যায় অজ্ঞাত ওই যাত্রী।

ভ্যান চালক রাশেদের বাবা আমজাদ হোসেন জানান, ছেলে সুস্থ হলে সৈয়দপুর থানায় অভিযোগ দেয়া হবে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা বলেন, ঘটনাটি জানতে পেরেছি, তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয় নি। অভিযোগ পেলে কার্যকর ব্যবস্হা নেয়া হবে।

Ads