পীরগঞ্জে ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সরওয়ার জাহান, পীরগঞ্জ প্রতিনিধি (রংপুর)ঃ
প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১০:২৯ অপরাহ্ণ
পীরগঞ্জে ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রংপুরের পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার বিকেলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ।

পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিঠাপুকুর ও পীরগঞ্জ সংসদীয় আসনের উন্নয়ন কাজের দ্বায়িক্তপ্রাপ্ত সংসদ সদস্য জেবা আমিনা খান, রংপুর-৬ আসনের সংসদ সদস্য মোঃ নুরুল আমীন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামন সামু, রংপুর জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, সাধারন সম্পাদক জাকির হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপকার ভোগী, বিভিন্ন রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপকার ভোগীদের মধ্যে থেকে রিতু মুন্ড ভার্চুয়ালে সংযুক্ত হয়ে পীরগঞ্জ উপজেলাকে ফ্যামিলি কার্ড প্রকল্পের আওতা ভূক্ত করায় প্রাধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি প্রধানমন্ত্রীকে বলেন ফ্যামিলি কার্ডের আর্থিক সুবিধা আমাদের সংসার এগিয়ে নিতে নতুন আশার সঞ্চার করেছে।

রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম জানান, রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় প্রথম পর্যায়ে চতরা ইউনিয়নের ৬শ’৬৫ জনের মাঝে এ কার্ড বিতরণ করা হয়। ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের একটি সমন্বিত তথ্যভান্ডারের আওতায় নেয়া হয়েছে। পাইলট প্রকল্প হিসেবে পীরগঞ্জে কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে অন্যান্য এলাকাতেও এর বিস্তার ঘটানো হবে।

Ads