চাঁদপুরের কচুয়ায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর চেক হস্তান্তর ও কর্মী প্রশিক্ষণ কর্মশালা

জিনিউজবিডি২৪ ডেস্ক ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১১:৫০ অপরাহ্ণ
চাঁদপুরের কচুয়ায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর চেক হস্তান্তর ও কর্মী প্রশিক্ষণ কর্মশালা

পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির চাঁদপুরের কচুয়া অঞ্চলের উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে কর্মী প্রশিক্ষণ কর্মশালা ও বীমাদাবীর চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে চাঁদপুরের কচুয়ায় পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির সার্ভিস সেল কার্যালয়ে এ কর্মী প্রশিক্ষণ কর্মশালা ও বীমাদাবীর চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়।

পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির আল বারাকা ইসলামী বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ সোলাইমান মিয়াজী সভাপতিত্বে বীমাদাবীর চেক হস্তান্তর ও কর্মী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র আল-বারাকাহ্ ইসলামী বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এনামুল হক, নির্বাহী পরিচালক মাহবুবুর রহমান ।

কর্মী প্রশিক্ষণ কর্মশালা শেষে বীমা গ্রাহকদের হাতে মেয়াদ উত্তীর্ণ বীমা দাবির চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।

Ads