খুলনায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা ড. শফিকুল রহমান কে ফুলের শুভেচ্ছা

গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ৩:৫৪ অপরাহ্ণ
খুলনায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা ড. শফিকুল রহমান কে ফুলের শুভেচ্ছা

খুলনা বিভাগীয় আজ শনিবার ২০ জুন দুপুর ০২ টায় অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের সমাবেশে যোগ দিতে মাননীয় বিরোধীদলীয় নেতা ও সম্মানিত আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি খুলনায় পৌছলে তাঁকে খুলনাবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়।

আমীরে জামায়াতকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো: মোবারক হোসাইন।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এমপি ও আবুল কালাম আজাদ এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Ads