সিরাজগঞ্জ শহরের এস এস রোডে ছয়তলা ভবনে যা ঘটলো…….

আমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ ঃ
প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ১১:৫০ অপরাহ্ণ
সিরাজগঞ্জ শহরের এস এস রোডে ছয়তলা ভবনে যা ঘটলো…….

সিরাজগঞ্জ শহরের এস এস রোড বড় বাজার সাউথইস্ট ব্যাংকের পাশে মেন্স ওয়ার্ল্ড শোরুম ভবনে অবস্থিত বাবুল সু স্টোরের স্বত্বাধিকারী পারভেজ শেখ ( বাবুল) এর ছয়তলার ভবনের ছয়তলা ফ্লোরে দুই নারী কয়েক ঘন্টা পর্যন্ত কোন সারা শব্দ না করে আত্মগোপনে থাকায় শুক্রবার রাত সোয়া ১১টার দিকে পুলিশের উপস্থিতিতে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দুটি দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। ভাই বোন এক ঘন্টা অভিযান পরিচালনা করার পর দেখা যায় দুজনেই বিছানায় শুয়ে আছে।

দুই অবিবাহিত নারীর মধ্যে একজন কাস্টম অফিসের কর্মরত বলে জানা গেছে। এ সময় উভয়ের অভিভাবকরা উপস্থিত ছিলেন। এমন ঘটনা করার কারণ জানতে চাইলে পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীদের উপর তাৎক্ষণিক নারী এবং এলোমেলো গালিগালাজ করতে শুরু করেন এ সময় উপস্থিত সাংবাদিক দেখে আরও উত্তেজিত হন। শুধু তাই নয় একপর্যায়ে ওই নারীর অভিভাবক সহ উপস্থিত সাংবাদিকদের উপর অকথ্য ভাষায় গালিগালাজ এবং আক্রমণ করে। এ সময় পুলিশের নীরব ভূমিকায় সাধারণ মানুষের মত নানা প্রশ্ন জন্ম দেয়। স্থানীয় মানুষ উত্তেজিত হয়ে পড়ে ওই নারীদের উপর

পরে পুলিশ কঠোর নিরাপত্তার মধ্য একজনকে মাইক্রোবাসে বগুড়া পাঠান এবং অপরজনকে ওই অভিভাবকসহ রেখে যান।
আপন ১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নাজরান রোউফ ঘটনাস্থল পরিদর্শন করে তিনিও চলে যান। পুলিশের সামনের গণমাধ্যম কর্মীদের ওপর চড়াও হওয়ায় তাৎক্ষণিক সদর থানার ওসি রাকিবুল ইসলাম কে জানানো হলে বিষয়টি হেসে উড়িয়ে দিয়ে বলেন পুলিশ আসলেও দোষ না আসলেও দোষ। এদিকে কোন মাধ্যম কর্মীদের সাথে ওই দুই নারী এবং তাদের পরিবারের সদস্যদের এমন আচরণে গণমাধ্যম কর্মীদের মধ্য চরম ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে ওই বাসার ছয় তলায় এর আগেও একাধিক অসামাজিক অনৈত ঘটনা ঘটেছে বিষয়গুলো পুলিশ অবগত থাকলেও কোনো পদক্ষেপ না নেওয়া আজ এমন ঘটনার জন্ম হয়েছে।

এ বিষয়ে পারভেজ ভিলার মালিক এবং এস এস রোডে অবস্থিত বাবুল সু স্টোরের স্বত্বাধিকারী পারভেজ শেখ বাবুলকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন এদেরকে বাসা ছাড়ার জন্য একাধিকবার বলা হলে ওনারা বাসা ছাড়েন না। ঘটনাস্থলে যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল ,গাজী টেলিভিশনের আমিনুল ইসলাম ,আনন্দ টিভির সাধন কুমার দাস, বৈশাখী টেলিভিশনের সুজিত সরকার এবং মোঃদিল, উপস্থিত ছিলেন।

Ads