ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত-১

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১০:২১ অপরাহ্ণ
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত-১

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই বাজার সংলগ্ন ভাটই সরকারি কলেজের সামনে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। সোমবার সকাল অনুমান ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তীর্থ বিশ্বাস ভাটই গ্রামের বাসিন্দা। তিনি তপন কুমার বিশ্বাসের ছেলে এবং ভাটই মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, তীর্থ বিশ্বাস ভাটই বাজার এলাকা থেকে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে একটি পিকআপ ভ্যানকে ওভারটেক করার চেষ্টা করেন। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি পিকআপ ভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

 

Ads