বিকিরণ যুব কল্যাণ ফাউন্ডেশন আয়োজিত স্বল্পমূল্যে ও বিনামূল্যে চোখের ছানি ক্যাম্পেইনের উদ্বোধন

গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১০:৩০ অপরাহ্ণ
বিকিরণ যুব কল্যাণ ফাউন্ডেশন আয়োজিত স্বল্পমূল্যে ও বিনামূল্যে চোখের ছানি ক্যাম্পেইনের উদ্বোধন

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ সোমবার ২৯ জুন সকালে নগরীর বিআইডিসি রোডস্থ চিত্রালী বাজার এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বল্পমূল্যে ও বিনামূল্যে চোখের ছানি অপারেশন ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খালিশপুর বিকিরণ যুব কল্যাণ ফাউন্ডেশন এ চক্ষু ক্যাম্পেইনের আয়োজন করে। জেলা সমন্বিত চক্ষু সেবা কর্মসূচির আওতায় বিএনএসবি চক্ষু হাসপাতাল এ ক্যাম্পেইনে সার্বিক সহযোগিতা প্রদান করে।
ক্যাম্পেইনে ১’শ ৬৪ জনকে সাধারণ চক্ষু চিকিৎসা প্রদানের পাশাপাশি ৪০ জনকে ছানি অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়।

বিকিরণ যুব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি কামরুল ইসলাম আলমগীরের পরিচালনায় ক্যাম্পেইনে স্থানীয় সমাজসেবক এ্যাড. ফজলে হালিম লিটন, শেখ শামসুর রহমান, আব্দুল লতিফ কাজী, লিটন খান, জাকির হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম, চিত্রালী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ ফুল মিয়া।

দুর্বার সংঘের সভাপতি মেহেদী হাসান, সুজন খালিশপুর থানা সম্পাদক খলিলুর রহমান সুমন, কেসিসি কর্মচারী ইউনিয়নের সভাপতি উজ্জ্বল কুমার সাহা, সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

Ads