মাগুরায় পরিবেশ দিবসে উপলক্ষে মানববন্ধন

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১১:৩০ অপরাহ্ণ
মাগুরায় পরিবেশ দিবসে উপলক্ষে মানববন্ধন

জলবায়ু পরিবর্তন আজকে পদক্ষেপ আগামী নিরাপত্তা ও প্রতিপাদ্যকে সামনে রেখেছিলি মাগুরায় অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।

মঙ্গলবার সকাল প্রেস ক্লাবের সামনে বটতলা জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। মানববন্ধন শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে গাছে চারা বিতরণ হয়েছে।

পরিবেশ দিবস উপলক্ষে মানববন্ধনে সুভাষচন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ সরকারি মহিলা কলেজ মাগুরা আবু সাঈদ মোল্লা,প্রধান অতিথি ছিলেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, এছাড়া প্রেসক্লাবের সম্পাদক শফিকুল ইসলাম শফিকসহ সামাজিক পরিবেশ আন্দোলনের সংগঠনের নেতাকর্মীরা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, সবুজের মাধ্যমে বাসযোগ্য নগরী গড়ে তুলতে হবে। যা নতুন প্রজন্মকে একটি সুন্দর আগামীর সবুজ নগরায়ন সৃষ্টিতে ভূমিকা রাখবে। এছাড়া বক্তারা আরো বলেন, যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলা খাল ও নদী দূষণ মুক্ত রাখা সহ পরিষ্কার-পরিচ্ছন্ন সামাজিক আন্দোলনের মাধ্যমে পরিবেশকে সুন্দর করতে হবে। নদী বাঁচলে প্রকৃতি বাঁচবে।

প্লাস্টিক ছাড়ুন প্রকৃতি বাঁচান। সবুজ শক্তি নিরাপদ ভবিষ্যৎ। খাল নদী বাঁচাও মাগুরা বাঁচাও। পরিচ্ছন্ন পরিবেশ সুস্থ জীবন। জীবাণুর জ্বালানি কমায় নবায়নযোগ্য জ্বালানি বাড়ায় রক্ষারয় আহবান জানান বক্তারা।

Ads