ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‌্যালী ও বৃক্ষ রোপণ কর্মসূচী

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৬:৩৭ অপরাহ্ণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‌্যালী ও বৃক্ষ রোপণ কর্মসূচী

প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্রবাহী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এক্স-স্টুডেন্টস এসোসিয়েশণ, ঝিনাইদহের আয়োজনে র‌্যালী ও বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সভাপতি অধ্যক্ষ মহব্বত হোসেন। উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারী আয়ুব হোসেন, এ্যাড. আবু হাসান, অধ্যাপক রিগান স্বপন প্রমুখ।

র‌্যালীটি বুধবার সকাল সাড়ে ৭ ঘটিকায় সরকারি কেসি কলেজ প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ পর ঝিনাইদহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন করে। বিশ্ববিদ্যালয় দিবসের এবারের প্রতিবাদ্য গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চ শিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়।

Ads