পীরগঞ্জে গ্রামবাসীর সংবাদ সম্মেলন

সরওয়ার জাহান, ভ্রাম্যমান প্রতিনিধি পীরগঞ্জ(রংপুর):
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১১:৩৭ অপরাহ্ণ
পীরগঞ্জে গ্রামবাসীর সংবাদ সম্মেলন

রংপুর-৬ পীরগঞ্জ আসনের জামায়াতের জাতীয় সংসদ সদস্য মোঃ নুরুল আমিনের প্রকল্পের বরাদ্দে বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত স্বজনপ্রীতির সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট তুলারামপুর গ্রামের বাসীন্দারা বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেছেন।

এতে গ্রামবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন, কাওছার মোঃ মুজাহিদুল ইসলাম। লিখিত বক্তব্যে হয়, আজ আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছি। সম্প্রতি আমাদের তুলারামপুর গ্রামে একটি ওয়াক্তিয়া মসজিদ সংস্কার, মাটি ভরাট প্রকল্প ও রাস্তা সলিংকরণ প্রকল্প নিয়ে বিভিন্ন গণমাধ্যমে মাননীয় সংসদ সদস্য মোঃ নুরুল আমীনকে জড়িয়ে যে সংবাদ প্রকাশ হয়েছে তাতে আমাদের দৃষ্টি গোচর হয়েছে।

আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের অবস্থান সুস্পষ্ট করে জনগণের সামনে তুলে ধরছি। বিগত সরকারের সময়ে এই এলাকা বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে বঞ্চিত হয়েছিল। গ্রামবাসীর প্রয়োজন বিবেচনায় এমপি মসজিদের সামনে মাটি ভরাট ও সংস্কারের জন্য একটি ও রাস্তা সলিং করণ আরেকটি প্রকল্প বরাদ্দ দিয়েছেন। আমরা গ্রামবাসীর পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

প্রকল্পে কোন অনিয়ম বা অন্যায় হয় নাই। এলাকায় এমপির আত্মীয়-স্বজন থাকলে,সেখানে মসজিদ বা রাস্তাঘাটে কি বরাদ্দ দেয়া যাবে না? এমন প্রশ্ন রাখেন। লিখিত বক্তব্য শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

Ads