ভ্রাম্যমান আদালতে ১ বছরের সাজা পীরগঞ্জে প্রক্সি পরীক্ষার্থী আটক

সরওয়ার জাহান, ভ্রাম্যমান প্রতিনিধি পীরগঞ্জ(রংপুর):
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১১:৪২ অপরাহ্ণ
ভ্রাম্যমান আদালতে ১ বছরের সাজা পীরগঞ্জে প্রক্সি পরীক্ষার্থী আটক

রংপুরের পীরগঞ্জে চলতি উচ্চ মাধ্যমিক ও সমমান পরিক্ষায় বদলী পরিক্ষা দিতে এসে এক ভূয়া পরিক্ষার্থীকে আটকের পর ১ বছরের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার চলতি ২০২৬ সালের কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে পীরগঞ্জ বিজ্ঞান ও কারিগরি কলেজ কেন্দ্রে এইচএসসি (বিএম) পরীক্ষায় আব্দুস সালাম আকন্দের ছেলে নাজমুল হাসানের পরিবর্তে পরীক্ষা দিতে আসেন শুভ ইসলাম রিয়ন (২৬) নামে এক যুবক।

পরীক্ষা চলাকালে দায়িত্বরত শিক্ষকদের সন্দেহ হলে ওই ছাত্রের পরিচয় যাচাই কালে তাকে ভূয়া পরিক্ষার্থী হিসেবে সনাক্ত করে।

খবর পেয়ে পরীক্ষা কেন্দ্রে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইনের ৩ ধারায় ১ বছরের বিনাশ্রম সাজা প্রদান করে আদালত। সাজাপ্রাপ্ত ব্যাক্তির বাড়ি পৌরসভার প্রাজাপাড়া গ্রামে। তার বাবার নাম মোঃ শরিফুল ইসলাম।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের জনান, পাবলিক পরীক্ষায় কোনো ধরনের জালিয়াতি বা প্রক্সি পরীক্ষার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Ads