আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার

নাজমুল হক নাহিদ, আত্রাই প্রতিনিধি(নওগাঁ)ঃ
প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১১:১৫ অপরাহ্ণ
আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার

নওগাঁর আত্রাই উপজেলার বিষা ইউনিয়নের একটি বসতবাড়িতে চুরির ঘটনায় চোরাই মালামালসহ এক যুবককে গ্রেপ্তার করেছে আত্রাই থানা পুলিশ।

পুলিশ জানায়,বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগে বসতবাড়িতে চুরির অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. রাসেল (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাসেল আত্রাই উপজেলার পৌঁসাওতা গ্রামের আব্দুর রশিদের ছেলে বলে জানা।

গ্রেপ্তারের পর তার হেফাজতে থেকে চোরাই মালামাল হিসেবে ৮০ কেজি চাল এবং বসতবাড়িতে ব্যবহৃত হাড়ি-পাতিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় আত্রাই থানায় শুক্রবার ৩৮০/৪৫৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এবং পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Ads