লবনচরা মোক্তার হোসেন রোড সংলগ্ন নির্মাণাধীন ভবনের কাজ করতে গিয়ে শ্রমিক গুরুতর আহত

গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১২:২২ অপরাহ্ণ
লবনচরা মোক্তার হোসেন রোড সংলগ্ন নির্মাণাধীন ভবনের কাজ করতে গিয়ে শ্রমিক গুরুতর আহত

খুলনা নগরীর লবণচরা মোক্তার হোসেন রোড সংলগ্ন এলাকার ০১নং সড়কের পাশে চতুর্থ তলা নির্মাণাধীন ভবনে গতকাল বৃহস্পতিবার ০২ জুলাই বিকেলে কাজ করতে গিয়ে বৈদ্যুতিক শট ও ভাড়া মাচা ভেঙ্গে খানজ্জা নামের ০১ রাজমিস্ত্রি চতুর্থ তলা নির্মানাধীন ভবনের তৃতীয় তলা থেকে নিচে পরে যায় তাতে করে গুরুতর আহত হয়েছে।

এলাকাবাসী ও পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে তার অবস্থা আশঙ্কাজনক জনক বলে জানা গেছে।

এলাকার সাধারণ বাসিন্দারা বলেন: চতুর্থ তলা ভবনের নির্মাণাধীন কাজ রাজমিস্ত্রি খানজ্জা বেশ কয়েকদিন ধরে উক্ত ভবনে কাজ করে আসছেন।

নির্মাণাধীন ভবনের মালিক ভবনের নিচে প্রোডাকশন না দিয়ে সড়কের সংলগ্ন এ অবস্থায় দীর্ঘদিন কাজ চালিয়ে যাচ্ছেন।

সড়কের পাশে ভবনের কাজ শুরুতেই অনেক প্রকার প্রোডাকশন দিয়ে কাজ চালাতে হয়। কিন্তু ভবনের মালিক তা না করে দীর্ঘদিন ধরে প্রোডাকশন ছাড়া কাজ চালিয়ে যাচ্ছেন বলে কতিপয় এলাকাবাসী জানিয়েছেন।

Ads