যশোরে শার্শায় গণরায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের গণমিছিল

নজরুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি (যশোর)ঃ
প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ
যশোরে শার্শায় গণরায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের গণমিছিল

যশোরের শার্শা উপজেলার নাভারণে গণভোটের গণরায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে গণমিছিল করেছে ১১ দলীয় জোট।

শনিবার ৪ জুলাই বিকেল ৫টার দিকে নাভারণ বাজার থেকে গণমিছিলটি বের হয়। মিছিলটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।সমাবেশে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা জামায়াতের আমির ফারুক হাসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য ফিরোজ আল মাহমুদ, উপজেলা প্রচার সেক্রেটারি মুকবুল হুসাইন, কর্মপরিষদ সদস্য সহকারী অধ্যাপক ইনামুল হক, শার্শা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মাওলানা আহমেদ আলীসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা জনমতের প্রতি সম্মান জানিয়ে গণরায় বাস্তবায়নের দাবি জানান।

Ads