পীরগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা প্রদান

সরওয়ার জাহান, ভ্রাম্যমান প্রতিনিধি পীরগঞ্জ(রংপুর):
প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৬:০৬ অপরাহ্ণ
পীরগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা প্রদান

রংপুরের পীরগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের ছোট উজিরপুর গ্রামে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি সহায়তা প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসানের কক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণ সামগ্রী ও আর্থিক সহায়তা তুলে দেন। এতে পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ এবং পীরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আজিজ উপস্থিত ছিলেন।

এ সময় ইউএনও মাহমুদুল হাসান তিনি ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন। এছাড়া তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য গত শনিবার সকালে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের ছোট উজিরপুর গ্রামে এক অগ্নিকান্ডের ঘটনায় ৩টি পরিবারেরবসত বাড়ির ৫টি ঘর, ৮০ মন চাল, আসবাবপত্র সহ প্রায় ২০ লাখ টাকার মালামাল আগুনে ভস্মিভুত হয় ।

 

Ads