পুঠিয়ায় ১২ বছরের শিশু ধর্ষনের অভিযোগ

সাজেদুর রহমান, পুঠিয়া প্রতিনিধি (রাজশাহী)ঃ
প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১১:৪৪ অপরাহ্ণ
পুঠিয়ায় ১২ বছরের শিশু ধর্ষনের অভিযোগ

রাজশাহীর পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের বিল মাড়িয়া নগরপাড়া গ্রামে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে শাওন নামে এক যুবকের বিরুদ্ধে।এ ঘটনায় মঙ্গলবার(৭ জুলাই) পুঠিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার । ধর্ষক শাওন ওই এলাকার সাইদুল ইসলামের ছেলে।

ভুক্তভোগী ওই শিশু বলেন, জোর করে শাওন তাকে ধর্ষণ করে এবং ঘটনাটি কাউকে জানালে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় । অবুঝ শিশুটির এই সুযোগকে কাজে লাগিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে লম্পট শাওন।

স্থানীয়রা জানান, জন্মের দুই বছরের মাথায় বাবাকে হারায় শিশুটি। এরপর সন্তানের মায়া ত্যাগ করে অন্যের সংসারে চলে যান মা । তকর পর থেকে প্রতিবন্ধী নানা- নানির পরিবারে ঠাঁই হয় তার। পড়াশোনা তো দুরের কথা দু’বেলা খাবার জোটেনা ঠিকভাবে।

এলাকা বাসি জানান, এর আগেও একাধিক নারীকে ধর্ষণ করার অভিযোগও আছে এই শাওনের বিরুদ্ধে। প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায়না কেউ। তবে এবার অসহায় শিশুর সাথে এমন ন্যাক্কারজনক ঘটনার সর্বোচ্চ শাস্তি দাবি করেন এলাকাবাসী।

বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান,এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

Ads