যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনের ওপেন হার্ট সার্জারি

নজরুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি (যশোর)ঃ
প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১১:২৮ অপরাহ্ণ
যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনের ওপেন হার্ট সার্জারি

প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক যশোর-এর প্রকাশক-সম্পাদক জাহিদ হাসান টুকুনের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচারের পর তাকে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে রাখা হয়েছে।

যশোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তার অস্ত্রোপচার শুরু হয়। প্রায় ছয় ঘণ্টার সফল অস্ত্রোপচার শেষে বিকেল ৩টা ২৫ মিনিটে তাকে অপারেশন থিয়েটার থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়।তিনি আরও জানান, হাসপাতালের প্রফেসর ডা. গোলাম মোহাম্মদ ফারুক ও প্রফেসর ডা. শরীফ হাসানের নেতৃত্বে চার সদস্যের একটি মেডিকেল বোর্ড এই অস্ত্রোপচার সম্পন্ন করেন। পুরো চিকিৎসা কার্যক্রম তদারকি করছেন ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের উপদেষ্টা ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রফেসর ডা. এম. এ. রশিদ।

তার সফল অস্ত্রোপচারের খবর ছড়িয়ে পড়ার পর যশোরে সাংবাদিক সমাজ, সহকর্মী, শুভানুধ্যায়ী ও স্বজনরা স্বস্তি প্রকাশ করেছেন। একই সঙ্গে তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা।

চিকিৎসকরা জানিয়েছেন, আগামী তিন দিন তাকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। এ সময় তার শারীরিক অবস্থার ওপর সার্বক্ষণিক নজর রাখছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। গত ৫ জুলাই হৃদরোগজনিত জটিলতা নিয়ে জাহিদ হাসান টুকুনকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি করা হয়।

তাকে দেখতে যান বিদ্যুৎ ও জালানী প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ অন্যান্যরা। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তার ওপেন হার্ট সার্জারির সিদ্ধান্ত নেন।

Ads