সৈয়দপুর তুলশিরাম বালিকা বিদ্যালয় থেকে বৃত্তি পেল ৪৯ জন শিক্ষার্থী

মোঃ জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর প্রতিনিধি(নীলফামারী)ঃ
প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ১১:০১ অপরাহ্ণ
সৈয়দপুর তুলশিরাম বালিকা বিদ্যালয় থেকে বৃত্তি পেল ৪৯ জন শিক্ষার্থী

নীলফামারির সৈয়দপুরে বৃত্তি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য পেয়েছে সৈয়দপুর তুলসীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটি থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ৪০ জন বৃত্তি পেয়েছে। তাদের মধ্যে ২৬ জন ট্যালেন্টপুলে এবং ১৪ জন সাধারণ গ্রেডে।

জেলার মধ্যে সর্বোচ্চ সংখ্যক বৃত্তি পেয়েছে এই প্রতিষ্ঠান। ১২ জুলাই রোববার প্রকাশিত বৃত্তি পরীক্ষার ফলাফল হতে এ তথ্য জানা যায়। বৃত্তি পাওয়ার এ খবরটি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মমিনুর রহমান খান। বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ৫৭ জন শিক্ষার্থী অংশ নেন।

তাদের মধ্যে উল্লেখিত সংখ্যক শিক্ষার্থী বৃত্তি পাওয়ার কৃতিত্ব অর্জন করে। এদিকে একই বিদ্যালয় থেকে একসাথে বিপুলসংখ্যক শিক্ষার্থীর বৃত্তি পাওয়ার খবরে বিদ্যালয় প্রাঙ্গণে, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক মহলে আনন্দের বন্যা বইছে। খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই মিষ্টি বিতরণ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান খান গৌরবোজ্জ্বল সাফল্য প্রকাশ করে বলেন, “শিক্ষকদের কঠোর পরিশ্রম, নিয়মিত পাঠদান, তদারকি এবং অভিভাবকদের সচেতনতার কারণেই আমাদের বিদ্যালয় থেকে একসাথে ৪০ জন শিক্ষার্থী বৃত্তি পাওয়ার রেকর্ড গড়তে পেরেছে। এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে বদ্ধপরিকর বলে মন্তব্য করেন তিনি।

Ads