নন্দীগ্রামের ডেরাহার উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সুলতান মাহমুদ

মনিরুজ্জামান মানির, নন্দীগ্রাম প্রতিনিধি(বগুড়া)ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ
নন্দীগ্রামের ডেরাহার উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সুলতান মাহমুদ

নন্দীগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ডেরাহার উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কালিশ পুনাইল হামিদিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ও উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীর বিদ্যালয় পরিদর্শক শামীম হাসান স্বাক্ষরিত গত ৬ জুলাইয়ের এক স্মারকে তাঁকে এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

নবনিযুক্ত সভাপতি সুলতান মাহমুদ দীর্ঘদিন ধরে শিক্ষা, সামাজিক, মানবিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। দায়িত্ব গ্রহণের পর তিনি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা প্রতিষ্ঠা, অবকাঠামোগত উন্নয়ন এবং আধুনিক শিক্ষার সঙ্গে নৈতিক ও মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

এ বিষয়ে সুলতান মাহমুদ বলেন, “নন্দীগ্রাম উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ডেরাহার উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে আমাকে দায়িত্ব প্রদান করায় বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মোশারফ হোসেনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন এবং সার্বিক উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব, ইনশাআল্লাহ।

Ads