ঝিনাইদহে ইয়াবা সেবনের সময় আটক ৪

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৭:১০ অপরাহ্ণ
ঝিনাইদহে ইয়াবা সেবনের সময় আটক ৪

ঝিনাইদহে মাদকবিরোধী অভিযানে ইয়াবা সেবনের সময় বাবা-ছেলেসহ চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার গভীর রাতে শহরের পুরাতন ধোপাঘাটা ব্রিজ সংলগ্ন একটি বাসা থেকে তিনজন এবং আরাপপুর মোড় থেকে অপর একজনকে আটক করা হয়।

ডিবি পুলিশ জানায়, আটক তিনজনের কাছ থেকে ২৭ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ঝিনাইদহ সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার) আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজনকে তিন মাসের সশ্রম কারাদ- ও এক হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদ- দেন। অপর আসামি অন্তু ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

Ads