যশোরে কেশবপুর উপজেলার বিভিন্ন মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রা

নজরুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি (যশোর)ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১১:০৭ অপরাহ্ণ
যশোরে কেশবপুর উপজেলার বিভিন্ন মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রা

মহোৎসব পালিতযশোরে কেশবপুর উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন মন্দিরে ধর্মীয় আচার-অনুষ্ঠান, রথযাত্রা ও ভক্তদের অংশগ্রহণে দিনব্যাপী নানা আয়োজন অনুষ্ঠিত হয়।

বুধবার (১৬ জুলাই) বিকেলে উপজেলার বালিয়াডাঙ্গা সার্বজনীন দেবালয় মন্দিরে রথযাত্রা মহোৎসবের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ এবং কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকসানা খাতুন।

এ সময় কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, যুগ্ম সম্পাদক আলমগীর সিদ্দিক, দপ্তর সম্পাদক ফারুক খান, মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।এর আগে উপজেলার নিমতলা মন্দির, শ্রী শ্রী নিতাই-গৌর মন্দির ও মারগুডাঙ্গা মন্দিরে আয়োজিত রথযাত্রা মহোৎসবে অংশ নেন আলহাজ্ব আবুল হোসেন আজাদ। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ধর্মীয় উৎসবের সার্বিক সাফল্য কামনা করেন।

রথযাত্রা উপলক্ষে বিভিন্ন মন্দির প্রাঙ্গণে ভক্তদের ব্যাপক সমাগম ঘটে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ভক্তরা রথের রশি টেনে শ্রী শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ কামনা করেন। আয়োজকরা জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের লক্ষ্যেই প্রতিবছর এ ধর্মীয় উৎসবের আয়োজন করা হয়ে থাকে।

Ads