খুবির বিজিই ডিসিপ্লিনের ল্যাব পরিদর্শনে সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজের শিক্ষার্থীবৃন্দ

গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১০:১১ পূর্বাহ্ণ
খুবির বিজিই ডিসিপ্লিনের ল্যাব পরিদর্শনে সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজের শিক্ষার্থীবৃন্দ

শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা জোরদার এবং শিক্ষার্থীদের আধুনিক গবেষণাগারের সঙ্গে পরিচিত করার লক্ষ্যে আজ ১৬ জুলাই বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং।

বিজিই ) ডিসিপ্লিনের প্লান্ট বায়োটেকনোলজি ল্যাবরেটরি, ফুড বায়োটেকনোলজি ল্যাবরেটরি এবং এনভারনমেন্টাল বায়োটেকনোলজি ল্যাবরেটরি পরিদর্শন করেন বাগেরহাটের সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজের ডিপার্টমেন্ট অব বোটানির শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

পরিদর্শন শেষে দ্বিতীয় একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে বিজিই ডিসিপ্লিন কর্তৃক আগত শিক্ষক ও শিক্ষার্থীদের অভ্যর্থনা জানানো হয়।

এসময় শিক্ষার্থীদের চিন্তা ও গবেষণার নতুন বিষয় সৃষ্টির প্রতি গুরুত্ব, ভবিষ্যতের বড় চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি এবং বাস্তবভিত্তিক জ্ঞানার্জন বিষয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন জীব বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন।

বিজিই ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলাম, প্রফেসর ড. মোঃ রায়হান আলী, প্রফেসর ড. শেখ মোঃ এনায়েতুল বাবর, প্রফেসর ড. শেখ আমীর হোসেন এবং সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজের ডিপার্টমেন্ট অব বোটানির বিভাগীয় প্রধান সৈয়দ শাহ আলম।

এ সময় বিজিই ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি ও সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজের সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের ৩১ বছরের গৌরবোজ্জ্বল যাত্রায় প্রায় ৯০০-এর অধিক গ্রাজুয়েট দেশ-বিদেশে উচ্চশিক্ষা, গবেষণা এবং পেশাগত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন ও বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও অনেকে জাতীয় পর্যায়ে সম্মাননা ও পুরস্কার অর্জন করেছেন। এজন্য খুুলনা বিশ্ববিদ্যালয়ের বিজিই ডিসিপ্লিনের সাথে একাডেমিক আন্তঃসংযোগ গড়ে তোলার লক্ষ্যে খুলনা অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Ads