ঝিনাইদহে ভবন ভাঙার সময় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১১:২৪ অপরাহ্ণ
ঝিনাইদহে ভবন ভাঙার সময় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি পুরাতন ভবন ভাঙার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়ানুর হোসেন (নির্মাণ শ্রমিক) নিহত হয়েছেন।

সোমবার বেলা ১১টার দিকে কোটচাঁদপুর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পুরাতন ভবন ভাঙার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়ানুর হোসেন কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামের বাসিন্দা। ভবন ভাঙার সময় তার হাতে থাকা একটি রড পাশের বিদ্যুতের মেইন লাইনের তারে স্পর্শ করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোটচাঁদপুর থানার ওসি (তদন্ত) আনসারুল হক ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্টে একজন নির্মাণ শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে মৃত ব্যক্তির পরিবার ও স্বজনদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

Ads