নাটোরে সিংড়ায় খাঁচাবন্দি ডাহুক পাখি অবমুক্ত

মোল্লা মো: আরিফুল ইসলাম, নাটোর প্রতিনিধি ঃ
প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১১:১৮ অপরাহ্ণ
নাটোরে সিংড়ায় খাঁচাবন্দি ডাহুক পাখি অবমুক্ত

নাটোরের সিংড়ায় খাঁচায় বন্দি একটি ডাহুক পাখিকে অবমুক্ত করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২০ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসনিক ভবন চত্বরে পাখিটি মুক্ত করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

অবমুক্তির পর ডাহুক পাখিটি মুক্ত আকাশে ডানা মেলে উড়ে যায়। এ সময় উপস্থিত ব্যক্তিরা বন্যপ্রাণী সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক ও পরিবেশকর্মী আবু বক্কর সিদ্দিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বন্যপ্রাণী প্রকৃতির গুরুত্বপূর্ণ সম্পদ। জীববৈচিত্র্য রক্ষায় খাঁচাবন্দি বন্যপ্রাণী অবমুক্ত করা এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি অব্যাহত থাকবে।

Ads