সিরাজগঞ্জে যমুনা নদীর পানি দ্রুত বাড়ছে

আমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি দ্রুত বাড়ছে

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের কারণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি দ্রুত বাড়তে শুরু করেছে| পানি বাড়ার কারণে গত ১৫দিন আগে সিরাজগঞ্জ সদর উপজেলার বাহুকা গ্রামে যমুনা নদীর ডানতীর রক্ষা বাঁধের প্রায় ৪০ মিটার এলাকা আকস্মিক ভাবে ধ্বসে ও দেবে গেছে| এতে ওই এলাকায় ভাঙ্গন আতংক দেখা দিয়েছে| থেমে নেই ভাটপিয়ারী এলাকার ভাঙ্গন|

পানি উন্নয়ণ বোর্ড ইতোমধ্যে ওই স্থানে জিওব্যাগ ও জিওটিউব ফেলে ভাঙ্গন নিয়ন্ত্রণে এনেছে| এছাড়া জেলার চৌহালী উপজেলায় তীব্র নদীভাঙন দেখা দিয়েছে| এতে করে নদীর তীরবর্তি নিম্নাঞ্চলে পানি প্রবেশ করছে |

মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ পানিউন্নয়ন বোর্ডের দেয়া তথ্যমতে গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় ৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সিমার মাত্র ৬১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে যমুনা নদীতে পানি বাড়ার কারণে জেলার চৌহালী উপজেলার চর সলিমাবাদ এলাকায় তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে| ভাঙনে বিলীন হচ্ছে বসতবাড়ি, ফসলিজমি ও গাছপালা|

একই সাথে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ থেকে মাত্র ৫শ মিটার দুর থেকে ভরা মৌসুমেও বালি উত্তোলন করা হচ্ছে | শুধু তাইনা,শহররক্ষা এবং ক্রসবার বাঁধ ৩ এর মাঝের অংশে শতাধিক বাল্কহেড (বালি পরিবহণ) নোঙ্গর করে রেখে দিয়েছে নদী থেকে বালি উত্তোলনকারী ইজারাদার| এতে বাঁধ ঝুকিতে থাকলেও নিরব ভুমিকায় আছে পানি উন্নয়ণ বোর্ড|

এবিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বাল্কহেডের বিষয়টি এড়িয়ে বলেন,ঝুকিপুর্ণ স্থান গুলোতে জরুরি ভিত্তিতে জিওব্যাগ ভর্তি বালুর বস্তা ফেলা হচ্ছে। বর্তমানে ভাঙন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে|

Ads