​ডিমলা রানী বৃন্দা রানী সরকারি উচ্চ বিদ্যালয়-এর অফিস সহকারী রশিদুল হক এর আবেগঘন বিদায় সংবর্ধনা

আবু মোতালেব হোসেন, নীলফামারী প্রতিনিধিঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১১:৩০ অপরাহ্ণ
​ডিমলা রানী বৃন্দা রানী সরকারি উচ্চ বিদ্যালয়-এর অফিস সহকারী রশিদুল হক এর আবেগঘন বিদায় সংবর্ধনা

৩২ বছরের সফল কর্মজীবন শেষে ​ডিমলা রানী বৃন্দা রানী সরকারি উচ্চ বিদ্যালয়-এর অফিস সহকারী রশিদুল হক কে আবেগঘন পরিবেশে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২ টায় বিদ্যালয় মিলনায়তনে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুর আলম সিদ্দিক-এর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রাসেউল আলম রাসেলের সঞলনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বি এন পির আহবায়ক কমিটির সদস্য অধ্যক্ষ রইছুল আলম চৌধুরী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বি এন পি আহবায়ক কমিটির সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন,গোলাম রাব্বানী প্রধান,সাবেক উপজেলা বি এন পির সাধারন সম্পাদক আরিফ উল ইসলাম লিটন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং শিক্ষাবিদ আব্দুল হানিফ সরকার প্রমূখ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানের শুরুতে বিদায়ী অফিস সহকারীকে ফুল ও উত্তরী পরিয়ে বরণ করে নেন শিক্ষক ও শিক্ষার্থীরা। পরবর্তীতে তাঁর দীর্ঘ কর্মজীবনের নিষ্ঠা, সততা ও অবদানের কথা স্মরণ করে স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করা হয়।
​
​”একজন অফিস সহকারী বিদ্যালয়ের প্রাণভোমরা স্বরূপ। শিক্ষার্থীদের ভর্তি, ভর্তি ফাইল সংরক্ষণ থেকে শুরু করে বিদ্যালয়ের প্রশাসনিক সমস্ত কাজ তিনি অত্যন্ত দক্ষতা ও সততার সাথে সম্পন্ন করেছেন। তাঁর এই অবদান প্রতিষ্ঠান দীর্ঘদিন মনে রাখবে।

​বিদায়ী অনুভূতি প্রকাশ করতে গিয়ে অশ্রুসিক্ত কণ্ঠে রশিদুল হক বলেন, ​”এই বিদ্যালয় আমার কাছে শুধু কর্মস্থল ছিল না, ছিল একটি পরিবারের মতো। শিক্ষার্থী ও শিক্ষকদের থেকে যে ভালোবাসা পেয়েছি, তা সারাজীবন আমার স্মৃতিতে থাকবে।

​অনুষ্ঠান শেষে বিদ্যালয় পরিবার ও প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী গুণী কর্মচারীকে সম্মাননা স্মারক (ক্রেস্ট), মানপত্র এবং বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিদায়ী প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Ads