খুলনার লবনচরায় রুপসা ব্রীজ সংলগ্ন মসজিদ ও মাদ্রাসা নির্মাণাধীন কাজের উদ্বোধন

গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ণ
খুলনার লবনচরায় রুপসা ব্রীজ সংলগ্ন মসজিদ ও মাদ্রাসা নির্মাণাধীন কাজের উদ্বোধন

খুলনা নগরীর ৩১নং ওয়ার্ড রুপসা ব্রীজ সংলগ্ন আজ শুক্রবার ২৪ জুলাই বিকেল ০৬ টা ৩০ মিনিটে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব নজরুল ইসলাম মঞ্জু নগরীর লবনচরা খান জাহান আলী রুপসা ব্রীজের পশ্চিম প্রান্তে সংলগ্ন এলাকায় জামে মসজিদ ও মাদ্রাসা উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজী আব্দুর রাজ্জাক জামে মসজিদ ও জুলেখা হাফেজিয়া মাদরাসার নির্মাণ কাজের উদ্বোধন করেন।

প্রসাশক ফলক উম্মোচন ও মোনাজাতের মধ্য দিয়ে মসজিদ ও মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

কাজী আব্দুল রাজ্জাক জামে মসজিদ ও জুলেখা হাফিজিয়া মাদ্রাসার মোয়ালীম কাজী জয়নাল আবেদীন মনা. কাজী আব্দুল জব্বার. কাজী আব্দুল জলিল. কাজী আব্দুল রাহীম।

আরো উপস্থিত ছিলেন মসজিদ ও মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মোঃ বাদল হাওলাদারের সভাপতিত্বে ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাধারণ সম্পাদক শেখ মোঃ বদিউর জামান, কোষাধ্যক্ষ মোঃ রাকিব হোসেন।

বিশিষ্ট সমাজসেবক ও ৩১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম আসলাম হোসেন, মোঃ ওয়ার্ড বিএনপির নেতা মোখলেছুর রহমান. খুলনা নগরীর ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর পদ-প্রার্থী মোঃ নাজমুল হাসান নাসিমসহ স্থানীয় মুসল্লীগণ এ সময় উপস্থিত ছিলেন।

Ads