তৃণমূল পর্যাযে কৃষি, ক্রীড়া ও সংস্কৃতি চর্চা সমাজকে আরো সুদৃড় করবে – সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৬:৪৯ অপরাহ্ণ
তৃণমূল পর্যাযে কৃষি, ক্রীড়া ও সংস্কৃতি চর্চা সমাজকে আরো সুদৃড় করবে – সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

কৃষি ও ক্রীড়ার প্রসারে ‘এডিপি’র উপকরণ বিতরণ কালে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

​মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার সার্বিক উন্নয়নে সংযোজিত হলো নতুন মাত্রা। ২৫ জুলাই শনিবার সন্ধায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ‘এডিপি-র উপকরণ বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

​অনুষ্ঠানে স্থানীয় কৃষকদের অর্থনৈতিক ও উৎপাদনশীল কার্যক্রমে সহায়তার লক্ষ্যে তাদের হাতে আধুনিক স্প্রে মেশিন এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফুটবল ও ভলিবল বিতরণ করা হয়।

এসময় মহম্মদপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​বিতরণকালে কৃষকদের স্বস্তি ও শিক্ষার্থীদের আনন্দঘন মুহূর্ত এক অনুপ্রেরণাদায়ী পরিবেশের সৃষ্টি করে। তৃণমূল পর্যায়ে কৃষি, ক্রীড়া ও সংস্কৃতি চর্চার এই সমন্বিত বিকাশ সমাজকে আরও সমৃদ্ধ ও সুদৃঢ় করবে।

 

Ads