মাগুরায় মাদ্রাসার ছাত্রী নিখোজ পুলিশের তাৎক্ষণিক অভিযানে তিন ঘন্টার মধ্যে উদ্ধার

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৮:৫৬ অপরাহ্ণ
মাগুরায় মাদ্রাসার ছাত্রী নিখোজ পুলিশের তাৎক্ষণিক অভিযানে তিন ঘন্টার মধ্যে উদ্ধার

শাহিন বিশ্বাসের কণ্যা আয়েশা নুর (১১) মাগুরা, সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার ৫ম শ্রেণীর ছাত্রী,সোমবার ২৭ জুলাই সকালে বাসা হতে মাদ্রাসায় যাওয়ার পথে ইজিবাইকে উঠার পর নিখোঁজ হয়।

বিষয়টি অবগত হওয়ার সাথে সাথে মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) থান্দার খায়রুল হাসান, পিপিএম মহোদয়ের নেতৃত্বে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার, মাগুরা সদর থানা, ডিবি, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও ডিএসবি সহ মাগুরা জেলা পুলিশের সকল ইউনিটের সমন্বয়ে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের ধারাবাহিকতায় নিখোজের সংবাদ পাবার ৩ ঘন্টার মধ্যে আড়পাড়া পুরাতন টোল প্লাজা এলাকা হতে ছাত্রীটিকে উদ্ধার করা হয়।

ভিকটিমের ভাষ্য মতে, সে ইজিবাইকে উঠার সময় এক অপরিচিত ব্যক্তি একই যানবাহনে উঠে তার উপর চেতনানাশক স্প্রে প্রয়োগ করলে সে অচেতন হয়ে পড়ে। পরবর্তীতে জ্ঞান ফিরে পেলে সে উক্ত স্থান থেকে বের হয়ে আসে এবং পরবর্তীতে মাগুরা জেলা পুলিশের টিম তাকে উদ্ধার করে। বিষয়টি যাচাই বাছাই করা হচ্ছে।

মাগুরার পুলিশ সুপার এ ধরনের ঘটনা প্রতিরোধে সকল অভিভাবকদের সন্তানদের প্রতি অধিক সচেতন ও সতর্ক থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানান।

Ads