মাগুরায় জুয়া বিরোধী বিশেষ অভিযানে ৪ জন আটক

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৪:৪৫ অপরাহ্ণ
মাগুরায় জুয়া বিরোধী বিশেষ অভিযানে ৪ জন আটক

মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) থান্দার খায়রুল হাসান, পিপিএম এর তত্ত্বাবধানে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন-এর নেতৃত্বে জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে জুয়া বিরোধী অভিযান পরিচালিত হয়।

মাগুরা সদর থানাধীন ভায়নার মোড় এলাকায় প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ২৭ জুলাই রাতে এসআই (নিঃ) তৌফিক আনাম সঙ্গীয় ফোর্সসহ সৈকত আবাসিক হোটেলের একটি কক্ষে অভিযান পরিচালনা করে ০৪ (চার) জনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হল, স্বাধীন (২৫), পিতা-সাগর হোসেন, সাং-বরুনাতৈল; ইসমাইল হোসেন (২২), পিতা-ইমরান হোসেন, সাং-পারনান্দুয়ালী; মোঃ তানভীর প্রিন্স (২২), পিতা-আলম বিশ্বাস, সাং-পারলা; মিঠুন শিকদার (২১), পিতা-মৃত শরিফুল শিকদার, সাং-বরুনাতৈল; থানা-মাগুরা সদর।

তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিভিন্ন মডেলের মোট ৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, সংশ্লিষ্ট মোবাইল নম্বরসহ ব্যবহৃত সিমকার্ড এবং বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপস (যেমন CV666, BDT88, CK44, TK11, KKFB ইত্যাদি) সংক্রান্ত তথ্য।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন জুয়ায় সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করে। তাদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ এর ১৫/১৬ ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মাগুরা জেলা পুলিশ জুয়া, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে বলে জানান পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।

Ads