খুলনার লবণচরা এলাকায় বেওয়ারিশ কুকুরের উৎপাত একদিনে পাঁচজন আক্রান্ত

গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১২:৫৪ অপরাহ্ণ
খুলনার লবণচরা এলাকায় বেওয়ারিশ কুকুরের উৎপাত একদিনে পাঁচজন আক্রান্ত

খুলনা নগরীর লবণচরায় বেওয়ারিশ কুকুরের উৎপাত চরম আকার ধারণ করেছে। সকাল থেকে গভীর রাত কিংবা ভোরবেলা, লবনচরার অলিগলি থেকে প্রধান সড়ক পর্যন্ত এসব কুকুরের অবাধ বিচরণে সাধারণ মানুষ আতঙ্কে রয়েছেন।

আজ বুধবার ২৯ জুলাই নগরীর ৩১ নং ওয়ার্ডের লবনচরা সুইচ গেট এলাকায় একদিনে পাঁচজন কে বেওয়ারিশ কুকুরের কামড়ে আহত হয়েছেন। আক্রান্তদের মধ্যে একটি শিশু কুকুরের কামড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ক্ষতবিক্ষত হয়েছে।

আহতদের খুলনা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ফলে ক্ষতিগ্রস্তদের পরিবারকে অনেক সময় টিকা কিনতে বাধ্য হতে হয়েছে। এতে অসচ্ছল মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে খুলনা নগরীর লবণচরা বন্দা বাজার. লবনচরা সুইচগেট. খানজাহান আলী রুপসা ব্রীজ বাজার সংলগ্ন. হটাৎ বাজার. মোক্তার হোসেন রোড. দক্ষিণ লবণচরা মাথাভাঙ্গাসহ বিভিন্ন স্থানে বেওয়ারিশ কুকুরের অত্যাচারে রাস্তা ঘাট ও হাটবাজার দিয়ে সাধারণ মানুষের চলাচল করতে অনেকটা বিপদে পড়েছেন।

নগরবাসী অভিযোগ করে জানান, আগে খুলনা সিটি করপোরেশন বেওয়ারিশ কুকুর নিধনে অভিযান চালালেও বর্তমানে উচ্চ আদালতের নিষেধাজ্ঞার কারণে এ কার্যক্রম বন্ধ রয়েছে। এতে কুকুরের উৎপাত ভয়াবহ আকার ধারণ করেছে।

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রতিনিয়ত মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ছে, অথচ সিটি করপোরেশন কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। আমরা চাই, কুকুর নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেওয়া হোক।”

জনগণ কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন, বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণ এবং পর্যাপ্ত পরিমাণে প্রতিষেধক টিকা নিশ্চিত করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়া হোক।

Ads