চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

চৌধুরী ইয়াসিন ইকরাম, চাঁদপুর প্রতিনিধি ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১১:৫৬ অপরাহ্ণ
চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

ঐতিহ্যবাহী চাঁদপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য নতুন কোন কর আরোপ ছাড়াই ২০৫ কোটি ৫৪ লাখ ২৫ হাজার ২৯৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ বিকেলে চাঁদপুর পৌর মাল্টিপারপাস হলে আনুষ্ঠানিকভাবে এই বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ এরশাদ উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

পৌর নির্বাহী কর্মকর্তা নুর আজম শরীফের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান, জেলা পরিষদের প্রধান নিবাহী কমকতা কবির হোসেন, প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেলিম উল্যা সেলিম, পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল কবির, জেলা জামায়াতের সাধারন সম্পাদক অ্যাড. শাহাজাহান মিয়া, পিপি অ্যাড. কুহিনুর বেগম, চাঁদপুর চেম্বার অব কমাসের সভাপতি সুবাষ চন্দ্র রায়, পরিচালক তমাল কুমার ঘোষ, পৌরসভার টিএলসিসির সদস্য আক্তার মাঝি,চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, সাংবাদিক কাজী শাহাদাত, গিয়াসউদ্দিন মিলন, আলম পলাশ, ফারুক আহমেদ, শাহাদাত হোসেন শান্ত, কাদের পলাশ, তালহা জুবায়ের, টিএলসিসির সদস্য তানিয়া ইসলাম, এনসিপি নেতা মাহবুব আলম, বেসরকারি হাসপাতাল মালিক সমিতির সাধারন সম্পাদক জি এম শাহিন, মুক্তিযোদ্ধা আবু তাহের, জুলাই যোদ্ধা তামিম, চিকিৎসক মুস্তাফিজুর রহমান প্রমুখ।

আমন্ত্রিত অতিথি হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সাংবাদিক, পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাজেটে ২০২৬-২০২৭ অর্থ বছরে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৬৮ কোটি ১৫ লাখ ১০ হাজার টাকা, প্রারম্ভিক স্থিতি ৩ কোটি ১৯ লাখ ১৫ হাজার ২৯৪ টাকা, উন্নয়ন খাতে আয় (রাজস্ব উদ্বৃত্ত ব্যতীত) ১৩৪ কোটি ২০ লাখ টাকা।

মোট রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৫৫ কোটি ২৮ লাখ ৮০ হাজার টাকা, সমাপনী স্থিতি ৪ কোটি ৫৫ লাখ ৪৫ হাজার ২৯৪ টাকা, উন্নয়ন খাতে ব্যয় (রাজস্ব উদ্বৃত্ত সহ) ১৪৫ কোটি ৭০ লাখ টাকা।

Ads