মাগুরা স্টেডিয়ামপাড়া বালিকা আলিম মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবনসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের উদ্বোধন

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১১:৪৭ অপরাহ্ণ
মাগুরা স্টেডিয়ামপাড়া বালিকা আলিম মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবনসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের উদ্বোধন

মাগুরা স্টেডিয়াম পাড়া বালিকা আলিম মাদ্রাসার নবনির্মিত ভবনের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান, এমপি।

একটি আধুনিক, সুন্দর ও মানসম্মত শিক্ষা পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে ভুমিকা রাখবে। এ মাদ্রাসা ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারের পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ প্রজন্ম গঠনের অন্যতম ভিত্তি হিসেবে কাজ করে যাবে বলে সংসদ সদস্য তার বক্তব্যে বলেন।

বৃহস্পতিবার সকালে এ উদ্বোধনী অনুষ্ঠানে মাগুরার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শ্বাশতী শিল, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিলসহ স্থানীয় গান্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য পরে শ্রীপুর উপজেলার খামার পড়া বালিকা বিদ্যালয় শ্রীপুর সরকারি কলেজের নব নির্মিত ভবন উদ্বোধন, ক্ষুদ্র নৃগোষ্টির ছাত্রছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ, রেডক্রীসেন্ট হাসপাতাল পরিষদর্ন ও গড়াই নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন ও ভাঙন রোধে গৃহীত পরিকল্পনার উদ্বোধন করেন। শিক্ষা উন্নয়নে ইতিবাচক এসব উদ্যোগের জন্য মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান, এমপি-কে ধন্যবাদ ও শুভকামনা জানান এলাকাবাসী।

Ads