সুন্দরগঞ্জে চেয়ারম্যানের ভাতিজা ইয়াবা ট্যাবলেট বিক্রয়কালে গ্ৰেপ্তার

একেএম শামছুল হক, সুন্দরগঞ্জ প্রতিনিধি(গাইবান্ধা)ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১১:৪০ অপরাহ্ণ
সুন্দরগঞ্জে চেয়ারম্যানের ভাতিজা ইয়াবা ট্যাবলেট বিক্রয়কালে গ্ৰেপ্তার

গাইবান্ধার সুন্দরগঞ্জে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক যুবকে গ্ৰেপ্তার করেছে সুন্দরগঞ্জ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত যুবকের নাম আরাফাত আরেফিন সোহাগ মণ্ডল (২৮)। সে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোকলেছুর রহমানের ভাতিজা ও বজরা হলদীয়া গ্ৰামের মৃত: খাইরুল মিল্লাত হিরু মন্ডলের ছেলে।

গতকাল বুধবার (২৯ জুলাই) থানা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই (নিঃ) মো. মোবারক আলীর নেতৃত্বে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের বজরা হলদীয়া গ্ৰামের গাইবান্ধা টু সুন্দরগঞ্জ আঞ্চলিক সড়কের পুর্বপার্শ্বে গ্ৰামীণ টাওয়ারের পাশে মাদক বিক্রয়ের সময় ওই যুবককে আটক করে পুলিশ। এসম পুলিশ তার দেহ তল্লাশি করে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এবং এঘটনায় পরে ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুন্দরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়েরের হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে

তিনি আরও বলেন, মাদকের বিস্তার রোধে সুন্দরগঞ্জে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Ads