সিরাজগঞ্জে বিদ্যুৎ মন্ত্রীর বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে মিছিল

আমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ ঃ
প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৬:৫৩ অপরাহ্ণ
সিরাজগঞ্জে বিদ্যুৎ মন্ত্রীর বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে মিছিল

বর্তমান সরকারের বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কুটুক্তি ও জেলা স্বেচছাসেবক দলের যুগ্ম আহবায়ক ছানোয়ার হোসেন ছানুর নামে ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে সিরাজগঞ্জ শহরের বিক্ষোভ মিছিল করা হয়েছে।

গতকাল বিকেলে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে শহরের এ বিক্ষোভ মিছিল করা হয়। শহরের ভাসানী মিলনায়তনের সবুজ চত্ত্বর থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বাজার স্টেশন ফোয়ারা চত্ত্বরে
সমাবেশ শেষ করেন।

বিক্ষোভ মিছিলে বিএনপি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও মহিলাদলের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহন করেন। জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মিলন হক রঞ্জুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক হাজী আব্দুস সাত্তার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, থানা যুবদলের আহবায়ক তৌহিদ , শহর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল জোয়ার্দ্দার প্রমুখ।

 

Ads