সমগ্র ইরাকে প্রতিরোধের প্রস্তুতি ও সতর্কাবস্থা জারির নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

জিনিউজবিডি২৪ ডেস্ক ঃ
প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ণ
সমগ্র ইরাকে প্রতিরোধের প্রস্তুতি ও সতর্কাবস্থা জারির নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

ইরাকের প্রধানমন্ত্রী ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক সামরিক ঘাঁটি ও ক্যাম্পগুলোতে সতর্কতার মাত্রা বৃদ্ধির নির্দেশ দিয়েছেন।

পার্সটুডের প্রতিবেদন অনুযায়ী, ইরাকের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের মুখপাত্র “সাবাহ আন-নুমান” ঘোষণা করেছেন: প্রধানমন্ত্রী ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আলি ফালাহ আজ-জাইদি দেশের সকল সামরিক ঘাঁটি ও ক্যাম্পের প্রস্তুতি ও সতর্কতার মাত্রা বৃদ্ধির নির্দেশ দিয়েছেন।

“সাবাহ আন-নুমান” আরও বলেন: সর্বাধিনায়ক যেকোনো আক্রমণ বা অনুপ্রবেশ ব্যর্থ করার জন্য গোয়েন্দা প্রতিরোধমূলক পরিকল্পনা বাস্তবায়নের ওপরও জোর দিয়েছেন।

ইরাকের সশস্ত্র বাহিনীর মুখপাত্র শেষে জানান, আজ-জাইদি রাডার ব্যবস্থা, প্রারম্ভিক সনাক্তকরণ ও বিমান প্রতিরক্ষা সরঞ্জাম ও অস্ত্রায়নের কর্মসূচি দ্রুততর করার নির্দেশ দিয়েছেন।

গত বুধবার ভোরে সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর এই নির্দেশ দিলেন ইরাকি প্রধানমন্ত্রী। ইরাকের বসরা, ওয়াসিত, কিরকুক ও দিয়ালা প্রদেশসহ বিভিন্ন এলাকায় হাশদ আশ-শাবির অবস্থানগুলোকে লক্ষ্য করে মার্কিন-সৌদি হামলা চালানো হয়।

এই হামলাগুলো সৌদি আরবের পূর্বাঞ্চলে তেল স্থাপনায় ড্রোন হামলার অজুহাতে করা হয়েছিল। কিন্তু ওই দাবি ইরাকের ইসলামি প্রতিরোধ আগেই প্রত্যাখ্যান করেছিল, ইরাকের মাটি থেকে সৌদি আরবসহ অন্য কোনো দেশে হামলার কথা অস্বীকার করেছিল দেশটির ইসলামি প্রতিরোধ।

Ads