শিক্ষার উন্নয়নে অবকাঠামো নির্মাণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে – এমপি মোশারফ হোসেন

মনিরুজ্জামান মানির, নন্দীগ্রাম প্রতিনিধি(বগুড়া)ঃ
প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১১:০৯ অপরাহ্ণ
শিক্ষার উন্নয়নে অবকাঠামো নির্মাণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে – এমপি মোশারফ হোসেন

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থালতা মাজগ্রাম ইউনিয়নের মাজগ্রাম এম. এ. ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার চার তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ১ম তলার ভিত্তিপ্রস্তর স্থাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩ আগষ্ট) দুপুরে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের আওতায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এক কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য ভবনের ১ম তলার ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন এমপি।

এসময় তিনি বলেন, শিক্ষার উন্নয়নে অবকাঠামো নির্মাণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আধুনিক ও যুগোপযোগী শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ, সংস্কার ও সম্প্রসারণের কাজ চলমান রয়েছে। তিনি আরও বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নত অবকাঠামো শিক্ষার্থীদের লেখাপড়ার আগ্রহ বাড়ায় এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করে। বর্তমান সরকার শিক্ষা খাতের উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংঠনিক সম্পাদক আব্দুল হাকিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, ভটগ্রাম ইউনিয়ন বিএনরি সাধারণ সম্পাদক হাসেম আলী, থালতা মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা মজিদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ ও মাদ্রাসার অধ্যক্ষ আইয়ব আলীসহ শিক্ষক-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

পরে নির্মাণকাজের সফল বাস্তবায়ন, মাদ্রাসার সার্বিক উন্নয়ন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Ads