অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ) সৈয়দপুরে দুই হোটেলে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

মোঃ জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর প্রতিনিধি(নীলফামারী)ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৮:৫৬ অপরাহ্ণ
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ) সৈয়দপুরে দুই হোটেলে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

নীলফামারীর সৈয়দপুরে অস্বাস্হ্যকর ও নোংরা পরিবেশে খাবার পরিবেশন ও সংরক্ষনের দায়ে দুই হোটেল ব্যবসায়ীকে ২ লাখ ৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৪ আগষ্ট) বিকেল ৪টার দিকে শহরের ১ নম্বর রেলঘুমটি এলাকায় তাজির উদ্দিন গ্রান্ড হোটেল ও আল সামস্ হোটেল এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৭ এর ৫৩ ধারা মোতাবেক তাজির উদ্দিন হোটেলে ১ লাখ জরিমানা করা হয়। আর আল সামস হোটেলে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির বলেন, জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে ।খাদ্য প্রস্তুত ও সংরক্ষণে কোনো ধরনের অনিয়ম বা স্বাস্থ্যবিধি লঙ্ঘন বরদাশত করা হবে না।

নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. সিহাব উদ্দিন মন্তব্য করেন, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি জোরদার করা হয়েছে। খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যহত থাকবে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেন তিনি।

Ads