কুড়িগ্রামের রৌমারী উদ্ধার হওয়া ভাসমান নারীর পরিচয় মিলেছে, পরিকল্পিতভাবে হত্যা পরিবারের দাবি

মাজহারুল ইসলাম, রৌমারী প্রতিনিধি(কুড়িগ্রাম) ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৮:৫০ অপরাহ্ণ
কুড়িগ্রামের রৌমারী উদ্ধার হওয়া ভাসমান নারীর পরিচয় মিলেছে, পরিকল্পিতভাবে হত্যা পরিবারের দাবি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাওয়াই গ্রামের বাসিন্দা গোলাপী খাতুন, বয়স আনুমানিক ৩৫ তিন দিন ধরে নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার সকালে যাদুরচর ইউনিয়নের পানিয়া যাদুরচর বিলে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মরদেহ শনাক্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই স্বজনদের মধ্যে শুরু হয় শোকের মাতম। নিহতের সন্তান ও বড় ভাই কান্নায় ভেঙে পড়েন। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

নিহতের পরিবারের অভিযোগ, পূর্ববিরোধের জের ধরে গোলাপী খাতুনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাদের দাবি, এর আগে একটি মামলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি সালিশ বৈঠকে সমঝোতার উদ্যোগ নেওয়া হলেও ঘটনার পর সেই অভিযোগ নতুন করে সামনে এসেছে।

পুলিশ জানায়, স্থানীয়দের খবরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়। পরে স্বজনরা এসে মরদেহ শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে রাজিবপুর-রৌমারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেল বলেন, মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ বা মামলা দায়ের করা হলে পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

এঘটনায় ১১ জনকে আসামি করে অজ্ঞাত ১৫ জন রয়েছে বলে রৌমারী থানাঃ ইনচার্জ কাওসার আলী জানান।

এদিকে, নিহতের পরিবারের দাবি, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। অন্যদিকে, পুলিশ বলছে, তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

“রৌমারীর এই ঘটনাকে ঘিরে পুরো এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্য বিরাজ করছে।

Ads